দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ মে) সকালে শহরের মাস্টারপাড়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় এ মিছিল করা হয়।
পরে মিছিলে জড়িত সন্দেহে দুপুরে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে ফেনী মডেল থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- জেলার দাগনভূঞা উপজেলার মধ্যম কৌশল্লা গ্রামের আব্দুল্লাহ আল নোমান (১৮), আসিফ হাসান (১৮) ও আমজাদ হোসেন (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছেন।
পুলিশ জানায়, শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফেনী জেলা ছাত্রলীগের ব্যানারে শহরের মাস্টারপাড়া ও লালপুল এলাকায় মিছিল বের করেন কয়েকজন নেতাকর্মী।
ঘটনা জানাজানি হলে দুপুরে মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ফেনী মডেল থানার ওসি গাজী ফৌজুল আজিম বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেছে- এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নিজেদের ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছে।’
তিনি আরও বলেন, ‘তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য মিছিলকারীদেরও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এমএস/